• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নরসিংদী

নরসিংদীতে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান: একটিতে সিলগালা, অন্যটিকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৬, ১৬:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নরসিংদীতে স্বাস্থ্য খাতে বিভিন্ন অব্যবস্থাপনা ও অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি হাসপাতাল সিলগালা এবং আরেকটিকে জরিমানা করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের তরোয়া এলাকার নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল এবং নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। এসময় প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতাল ২০১৮ সালের পর থেকে তাদের লাইসেন্স নবায়ন করেনি। এছাড়া হাসপাতালে ডিউটিরত কোনো ডাক্তার, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান পাওয়া যায়নি এবং হাসপাতালের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে সব অনিয়ম সংশোধন করে কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরে নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে অভিযান চালালে সেখানে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। সেখানে দেখা যায়, হাসপাতালটির লাইসেন্স নবায়ন নেই এবং ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন নেই। এছাড়া অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন ও পরিচালনার অনুপযুক্ত অবস্থায় ছিল। লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকা এবং বেড অকেজো থাকার মতো গুরুতর অনিয়মও ধরা পড়ে। এসব কারণে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয় এবং ল্যাব রুমের বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

আরও পড়ুন

ফিরতি যাত্রায় বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা 

এ ব্যাপারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, ‘মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশনায় রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা আকস্মিক অভিযান পরিচালনা করেছি। এতে দুইটি হাসপাতালে বিভিন্ন অব্যবস্থাপনা ও অনিয়ম দেখতে পেয়েছি। আমরা সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। যেসব হাসপাতাল অনুমোদন ছাড়া বা নিয়ম না মেনে পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

/অ

  • নরসিংদী
  • হাসপাতালে অভিযান
এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে দুই যুবকের মরদেহ উদ্ধার
নরসিংদীতে দুই যুবকের মরদেহ উদ্ধার
শ্রীঘ্রই শুরু হবে কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ: স্বাস্থ্যমন্ত্রী
শ্রীঘ্রই শুরু হবে কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ: স্বাস্থ্যমন্ত্রী
নিখোঁজের ১ দিন পর প্রতিবেশীর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার
নিখোঁজের ১ দিন পর প্রতিবেশীর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার
বিএনপি দেশের মানুষের সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে: ড. আবদুল মঈন খান
বিএনপি দেশের মানুষের সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে: ড. আবদুল মঈন খান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।